ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬,

এডভোকেট এ বি এম ফিরোজ এর ১৯তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক সবুজ নিশান | মুন্সীগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪৭ পিএম

এডভোকেট এ বি এম ফিরোজ এর ১৯তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ : মানবিক গুণাবলিতে অনন্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এ বি এম ফিরোজ এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে মুন্সিগঞ্জ পৌরসভার মিরকাদিম এলাকার তিলার্দি আশ্রয়ণ প্রকল্প মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করেন মেডিসিন বিভাগের ডাঃ মিলন সরকার ও গাইনি বিভাগের নায়না ফারজানা।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার আফরোজা ফিরোজ মিতা। এসয়য় বক্তব্য রাখেন ফাউন্ডেশন এর উপদেষ্টা এডভোকেট মুঃ আবুসাঈদ সোহান, উপদেষ্টা আয়নাল হক স্বপন, ফাউন্ডেশন এর মহাসচিব আবু তাহের সীমান্ত, প্রতিষ্ঠাতাদের একজন ফারহানা ফিরোজ ইভা ও কার্যনিবাহী সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।

অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কে এম সাইদুল, নাসরিন ফিরোজ হলি ও অর্থ সচিব মিজানুর রহমান, স্বপ্ননীড় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুমন লাল, ইউনিটি দ্যা ফ্রেন্ডশীপ এর প্রতিষ্ঠাতা আদর দে।

এডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগ, শিশু ও নারী স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজনে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় বক্তারা বলেন, এডভোকেট এ বি এম ফিরোজ  ছিলেন একজন প্রকৃত মানবিক মানুষ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তার স্মৃতিকে ধারণ করে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত এড. এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমটিআই

দৈনিক সবুজ নিশান

Link copied!